সবজির মোকাম নিমসার হাট প্রাত্যহিক বেচা-বিক্রি কোটি টাকা

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২১:৪৮
কাঁচাবাজারের রাজধানীখ্যাত কুমিল্লার বুড়িচং উপজেলার নিমসার হাট। ঢাকা, ভৈরব, নরসিংদীসহ দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের সমাগমে বছরের সবসময় নিমসারের এ সবজির হাট থাকে সরগরম। প্রতিদিন কাকডাকা ভোর থেকে শুরু হয় কেনাবেচা। এরপর পাইকাররা শাক-সবজি ট্রাকে বোঝাই করে নিয়ে যান যে যার গন্তব্যে। দীর্ঘ বছর যাবত্ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দু’পার্শ্বে বিস্তৃত এলাকাজুড়ে নিমসার হাটের অবস্থান হওয়ায় যাতায়াত ও মালামাল পরিবহনের ক্ষেত্রে ব্যবসায়ীরা এ হাটকে ঘিরে ব্যবসায় স্বাচ্ছন্দ্য বোধ করে থাকেন। ব্যবসায়ীরা জানান, এ হাটে প্রতিদিন প্রায় শতকোটি টাকার সবজি কেনা-বেচা হয়।