অধ্যাপক ড. ফজলুল হালিম চৌধুরীর ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। তিনি (১৯৭৬-৮৩) পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে দায়িত্ব পালন করেন। উপাচার্য হিসাবে তিনি যে মৌলিক কাজ করেছেন এর মধ্যে অন্যতম হচ্ছে কোর্স ও সেমিস্টার পদ্ধতি প্রণয়ন। তিনি স্বৈরাচার আমলে ১৯৮৩ সালে উপাচার্য হিসাবে পদত্যাগ করেন। বিজ্ঞান উপদেষ্টা হিসাবে (১৯৮৫-৯১) তিনি ইউনেস্কো দিল্লিতে কর্মরত ছিলেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১৯৬৭ সালে ফলিত রসায়ন বিভাগ প্রতিষ্ঠা করেন। মৃত্যুবার্ষিকীতে পরিবারের সকলে তার শুভানুধ্যায়ীদের কাছ থেকে দোয়া কামনা করেছেন।
