মৃত্যুবার্ষিকী

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৫১
ডা. দীপক কুমার সেনগুপ্ত দৈনিক সমকাল পত্রিকার কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি রতন সেন কংকনের কাকা ডা. দীপক কুমার সেনগুপ্তের ১৭তম মৃত্যুবার্ষিকী আজ। এ উপলক্ষে তার পরিবারের পক্ষ থেকে আজ উপজেলার দীঘিরপাড়া গ্রামের নিজ বাড়িতে বাত্সরিক ক্রিয়াদি সম্পন্ন শেষে কাঙ্গালি ভোজের আয়োজন করা হয়েছে।