১৮ দলের ৩৬ ঘণ্টার টানা হরতাল শুরু আজ

আপডেট : ০৮ এপ্রিল ২০১৩, ২২:৫৯
গতকাল হেফাজতে ইসলামের সকাল-সন্ধ্যা হরতালের পর সারাদেশে আজ মঙ্গলবার ভোর ৬টা থেকে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের ৩৬ ঘণ্টার টানা হরতাল শুরু হচ্ছে। আটক দলীয় নেতা-কর্মীদের মুক্তি এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে এই হরতাল আহ্বান করা হয়েছে। রবিবার বিএনপির ১০ শীর্ষ নেতার জামিনের আবেদন নাকচ হওয়ার পর দলের পক্ষ থেকে যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ এক সাংবাদিক সম্মেলনে এই হরতাল কর্মসূচি ঘোষণা করেন। বর্তমান সরকারের আমলে বিরোধী দলের এটা ৪০তম হরতাল। হরতালে সহিংসতা রোধে রাজধানীতে পুলিশ, র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়েছে।