নোয়াখালীতে জাহাজ্যার চর থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। গত ২ এপ্রিল চরের বড় আওলীয়াবাজারের এক কিলোমিটার দক্ষিণে পরিত্যক্ত অবস্থায় ১২ রাউন্ড নাইন এমএম পিস্তলের গুলি, ১১৫ রাউন্ড পয়েন্ট ৩০৩ রাইফেলের গুলি, ১২টি প্লাস্টিক কার্টিজ, ১৭টি পয়েন্ট ৩০৩ রাইফেলের গুলির খোসা ও ৪টি ব্যারেল উদ্ধার করে। গত ৩ ও ৪ এপ্রিল ঐ এলাকায় সেনাবাহিনী অভিযান চালিয়ে ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন রসদ সামগ্রী উদ্ধার করেছে। এর মধ্যে পয়েন্ট ৩০৩ রাইফেল, কাটা রাইফেল, দোনলা রাইফেল এলজি, একনলা বন্দুকসহ ৮২টি সিগন্যাল কার্টিজ এবং ৩২টি পিস্তলের গুলি, ৩ রাউন্ড আরএমজি গুলি, ৬ রাউন্ড পয়েন্ট ৩০৩ রাইফেলের গুলি উদ্ধার করে। উদ্ধারকৃত গোলাবারুদ ও আগ্নেয়াস্ত্র হাতিয়া থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।-আইএসপিআর
