বাংলা দ্বিতীয়পত্র
মোস্তফিজুর রহমান লিটন
সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা
নতুন নতুন উদ্দীপকের কথা ভাব, যা কোনভাবেই গাইডবই পূরণ করতে পারবে না।
নৈর্ব্যক্তিক প্রশ্নোত্তর
১.ভাষার মূল উপকরণ কী?
ক. অক্ষরবাক্যগ. প্রাতিপাদিক ঘ. শব্দ
২.ষোল শব্দটির ক্রমবাচক রূপ কোনটি?
ক.একদশ ছয় ষোড়শ
গ. ১৬ ঘ. ষোলই
৩. মধ্যযুগের স্থায়ীকাল কত?
ক. ১২০০-১২৯৯ ১২০১-১৮০০
গ. ১২০১-১৮০১ ঘ. ১২৯৯-১৮০০
৪. হারিকেন কোন ভাষার শব্দ
ক. পাঞ্জাবি জাপানি
গ. ওলন্দাজ ঘ. সংস্কৃত
৫. র ধ্বনিকে কী ধ্বনি বলে?
কম্পনজাত খ. পার্শ্বিক
গ. শিস ঘ. তাড়নজাত
৬. দেখেছো তার কবি কবি ভাব নে দ্বিরুক্তি শব্দটি কী অর্থ প্রকাশ করে?
সামান্য খ. অসামান্য
গ. আধিক্য ঘ. আতিশায্য
৭. কোনটি নিয়ম অনুযায়ী সন্ধি হয় না?
গবাক্ষ খ. দুর্ভিক্ষ
খ. বিদ্যালয় ঘ. বৃহস্পতি
৮। বাংলাভাষায় প্রচলিত বিদেশি শব্দের ভাবানুবাদের প্রতিশব্দকে কী বলে ?
পারিভাষিক শব্দ (খ) প্রতিশব্দ (গ) সমার্থক শব্দ (ঘ) পরিবর্তিত শব্দ
৯। প্রত্যয় সাধিত শব্দ কোনটি?
(ক) সুশ্রী আনকোরা
(গ) জলধি (ঘ) মহাত্মা
১০।মধ্যম পুরুষের উদাহরণ কোনটি ?
(ক) তারা (খ) আমরা
(গ) আমি তোমরা
১১। রাজহাস কোন জাতীয় সমাস?
(ক) কর্মধারয় তত্পুরুষ
(গ) বহুব্রীহি (ঘ) অব্যয়ীভাব
১২। কোনটি যুগ্মরীতির দ্বিরুক্তি?
(ক) গরম গরম (খ) ঝমঝম
(গ) মিটির মিটির টুপটাপ
১৩। ‘for good শব্দটির বাংলা পরিভাষা কোনটি ?
চিরতরে (খ) ভালোর জন্য
(গ) পরার্থ (ঘ) ক্ষণতরে
১৪। প্রকৃতি ও প্রত্যয়ের রূপ পরিবর্তনকে কী বলে?
(ক) উপদেশ আগম
(গ) নির্দেশ (ঘ) সমাগম
১৫। অর্ণব অর্থ কী?
(ক) সৈকত (খ) শৈল
(গ) সুধাংশু সমুদ্র
১৬। উঁচা কোন আদি গণের উদাহরণ?
(ক) ধোয়া ঘুরা
(গ) দৌড়া (ঘ) ফিরা
১৭. লোকটি হাড়ে হাড়ে শয়তান এখানে হাড়ে হাড়ে শব্দ কী অর্থে প্রকাশ পেয়েছে ?
(ক) সতর্কতা আধিক্য
(গ) কালের বিস্তার (ঘ) ভাবের বিস্তার
১৮। কোনটি যোগরূঢ় শব্দ?
রাজপুত্র (খ) হস্তী
(গ) পুত্র (ঘ) দীপ
১৯। কোনটির লিঙ্গান্তর হয় না?
(ক) বেয়াই (খ) সাহেব
ঢাকী (ঘ) কুলি
২০। পদাশ্রিত নির্দেশক ভিন্নতা হয় কিসের ভেদে ?
(ক) ক্রিয়া (খ) বাক্য
বচন (ঘ) অর্থ
২১। কোন শব্দগুলোতে ণ-ত্ব বিধানের বাইরে ণ-এর ব্যবহার হয়েছে?
(ক) ঘণ্টা, লণ্ঠন, ভণ্ড (খ) তৃণ, বর্ণ, কর্ণ
(গ) কৃপণ, রামায়ণ, বহ্নি বেণু বীণা, বাণ
২২। হংসডিম্ব এর সঠিক ব্যাসবাক্য কোনটি?
(ক) হংসের ডিম্ব (খ) হংস ও ডিম্ব
(গ) হংস হতে যে ডিম্ব
হংসীর ডিম্ব
২৩।পরের ই-কার ও উ-কার আগে উচ্চারিত হওয়ার রীতিকে কী বলে?
(ক) বিপ্রকর্ষ (খ) অভিশ্রুতি
অপিনিহিতি (ঘ) স্বরাগম
২৪। শুক শব্দের স্ত্রীবাচক শব্দ কী হবে?
সারী (খ) সারি
(গ) শারি (ঘ) শাড়ি
২৫। সাতাশ যতি একশ সাতাশ হতো—এখানে নিত্যবৃত্ত অতীত কী অর্থে ব্যবহূত ?
(ক)কামনা প্রকাশ(খ) সম্ভাবনা
(গ) অসম্ভব (ঘ) ইচ্ছা
২৬। নিত্য সমাসের উদাহরণ কোনটি?
(ক) প্রতিপক্ষ দর্শনমাত্র
(গ) প্রতিবাদ (ঘ) সেতার
২৭। নিচের কোনটি ধন্যাত্নক দ্বিরুক্তি?
শনশন (খ) শীতশীত
(গ) কনকন (ঘ) হাতেনাতে
২৮। সন্দেশ কোন শ্রেণির শব্দ?
(ক) যৌগিক রূঢ়ি
(গ) দেশি (ঘ) যোগরূঢ়
২৯। নীলিমা শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি ?
(ক) নীল+ইমা নীল+ইমন
(গ) নীলি+ইমা (ঘ) নিল+ইমা
৩০। বচন ব্যাকরণের কোন তত্ত্বে আলোচিত হয় ?
(ক) বাক্য শব্দ (গ) অর্থ (ঘ) অভিধান
৩১। যিনি বিদ্যা লাভ করেছেন—এক কথায় বলে ?
(ক) কৃতবিদ্যা (খ)বিদ্বান
(গ) জ্ঞানী কৃতবিদ্য
৩২। অনুবাদের ক্ষেত্রে কোন শব্দের আক্ষরিক অনুবাদ?
(ক) মিশ্র (খ) তত্সম
প্রবাদ (ঘ) বিদেশি
