ক্যাম্পাস ডায়েরি

বিশ্ববিদ্যালয়ের গবেষণা নিয়ে কথা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ১৮:৩১
ইস্টার্ন ইউনিভার্সিটি। প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কৃতিত্বের স্বাক্ষর রেখে চলেছেন এখানকার ডিগ্রীধারীগণ। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকবৃন্দের পরিচালনার ফলে এটি সমাদৃত হয়েছে। ব্যতিক্রমধর্মী শিক্ষা কারিকুলাম, পাঠদান পদ্ধতি, উন্নত ভৌত অবকাঠামো, বিশেষ করে দেশীয় ও আন্তর্জাতিক বাজার উপযোগী বিষয় এ বিশ্ববিদ্যালয়ের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। প্রাচ্যের সাংস্কৃতিক মূল্যবোধ এবং উন্নতমানের শিক্ষা পদ্ধতির অপূর্ব সমন্বয় করে বিশ্বমানের উচ্চ শিক্ষা প্রদানের মাধ্যমে দক্ষ জনশক্তির চাহিদা পূরণই এই বিশ্ববিদ্যালয়ের অভীষ্ঠ লক্ষ্য। নৈতিক ও মানবিক মূল্যবোধ সংক্রান্ত কিছু বিষয়ও এখানে পড়ানো হয়। দৈনন্দিন জীবনে অত্যাবশ্যকীয় এসব অতিরিক্ত বিষয় সংযোজনের মাধ্যমে দেশি এবং বিদেশি চাকরির বাজারে প্রতিযোগিতায় যাতে ছাত্রছাত্রীরা সাফল্যের সাথে উত্তীর্ণ হতে সক্ষম হয় তেমনভাবে ছাত্রছাত্রীদের গড়ে তোলার ব্যাপারে সকলে যত্নশীল। এ বিশ্ববিদ্যালয়ে রয়েছে অনেক ধরনের বৃত্তি সুবিধা। অত্যন্ত মেধাবীদের জন্য সম্পূর্ণ ও আংশিক কোর্স ফি মওকুফের ব্যবস্থা এবং আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদের জন্য রয়েছে শিক্ষাঋণের ব্যবস্থা । এই শিক্ষাঋণ ছাত্রছাত্রীরা পেয়ে থাকেন কোন রকম শর্ত ছাড়াই। প্রতিষ্ঠালগ্ন থেকে বহু শিক্ষার্থী এই শিক্ষাঋণের সুবিধা গ্রহণ করে এখন কর্ম জীবনে প্রবেশ করছে। এই শিক্ষাঋণ পাওয়া শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে কোন রকম নিয়ম বেঁধে দেয়া হয় না বলে শিক্ষার্থীরা নিশ্চিন্তে তাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষাজীবন সাফল্যের সাথে পার করে যাচ্ছে। একাধিকবার আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় প্রশংসনীয় এবং গৌরবমন্ডিত সাফল্য দেশীয় এবং আন্তর্জাতিক তথ্যপ্রযুক্তিবিদদের নজর কেড়েছে। মেধাবী ছাত্রছাত্রীদের গণিত চর্চায় আগ্রহী করে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ প্রতি বছর আয়োজন করে ইস্টার্ন ইউনিভার্সিটি ম্যাথ অলিম্পিয়াড ও আইসিটি কার্নিভাল।