সম্প্রতি সবচেয়ে বেশি মানুষের একসাথে মোমবাতি প্রজ্জ্বলনের রেকর্ডটি হয়ে গেল ভারতের আহমেদাবাদে। হিন্দুদের ঐতিহ্যবাহী দিওয়ালি উত্সব উপলক্ষে স্থানীয় সরদার প্যাটেল স্টেডিয়ামে এদিন শান্তি, সৌহার্দ্য আর বিশ্ব সমৃদ্ধির জন্য প্রার্থনা করতে সমবেত হয়েছিলেন আমন্ত্রণপ্রাপ্ত হাজার পঞ্চাশেক লোক। আর এদেরই মধ্য থেকে একসাথে ১২,১৩৫ জন লোকের মোমবাতি প্রজ্জ্বলনকেই সবচেয়ে বেশি মানুষের সমবেত মোমবাতি জ্বালানোর রেকর্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে গিনেজ। আর ব্যতিক্রমী এই রেকর্ড প্রচেষ্টার আয়োজন করে আর্ট অফ লিভিং ফাউন্ডেশন নামের একটি সংগঠন।
