অধিকাংশ অভিনয়শিল্পীরা বরাবরই নিজেদের চরিত্রের উপর এক্সপেরিমেন্ট করে থাকেন। এদের মধ্যে কারিনা কাপুর অন্যতম। ‘চামেলি’ ও ‘তালাশ’ ছবিতে একজন যৌনকর্মী, ‘ওমকারা’তে গ্রাম্য মেয়েসহ অনেক ছবিতেই নিজেকে ভেঙেছেন বারবার। কিন্তু চুল! চুলের উপর বড় ধরনের কোনো এক্সপেরিমেন্ট করেননি তিনি। এবার সেই কাজটিই করতে যাচ্ছেন। সামান্য ছোট নয়, একেবারে বয়কাট করবেন নিজের চুল। কারিনা সম্প্রতি ইমরান হাশমীর বিপরীতে একটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়েছেন। আর সেই ছবিতে কারিনার চুল ইমরান হাশমীর চুলের চেয়েও ছোট থাকবে। অনেকটা হলিউডের শেরন স্টোনের মতো। প্রথমাবস্থায় নিজের চুলের মায়ার কারণে চিন্তা করার সময় নেন এবং পরবর্তীতে রাজি হন। এখন নিজের চুল কাটার এই এক্সপেরিমেন্ট নিয়ে বেশ উত্ফুল্লও তিনি। অন্যদিকে এই ছবিটির মধ্য দিয়েই কারিনা কাপুর প্রথমবারের মতো জুটি হয়ে অভিনয় করবেন বলিউডি সিরিয়াল কিসার ইমরান হাশমীর সঙ্গে। তবে ছবিটির নাম এখনও ঠিক হয়নি।
