৩০০ পর্বে ‘ফ্রন্ট লাইন’

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:০৯
বাংলাভিশনের নিয়মিত টক শোভিত্তিক অনুষ্ঠান ‘ফ্রন্ট লাইন’-এর আজ ৩০০তম পর্ব প্রচার হবে। সরাসরি সম্প্রচারকৃত অনুষ্ঠানটিতে সমসাময়িক রাজনীতি ও দেশ-বিদেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। প্রতি পর্বেই একাধিক বিশিষ্ট ব্যক্তি অতিথি হয়ে আসেন অনুষ্ঠানে। তারা নির্দিষ্ট বিষয়ের গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনার পাশাপাশি ফোনে দর্শকদের প্রশ্নের উত্তর দেন। সাংবাদিক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় ‘ফ্রন্ট লাইন’-এর ৩০০ তম পর্ব বাংলাভিশনে সরাসরি সম্প্রচারিত হবে আজ সন্ধ্যা ৬টা ২০ মিনিটে। উল্লে¬খ্য, অনুষ্ঠানটি প্রতি সপ্তাহের শনি, সোম ও বুধবার সম্প্রচার হয়।