২০০ পর্বে ‘বিনোদন সারাদিন’

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:০৯
বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে মাছরাঙা টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান ‘বিনোদন সারাদিন’ ২০০তম পর্ব পূর্ণ করতে যাচ্ছে। অনুষ্ঠানের প্রতি পর্বেই একজন শোবিজ তারকা অতিথি হিসেবে উপস্থিত থাকেন। এই ধারাবাহিকতায় আজকের অতিথি হিসেবে আসছেন কণ্ঠশিল্পী-সংগীত পরিচালক বাপ্পা মজুমদার। বাংলাদেশ, বলিউড, হলিউডের সর্বশেষ খবর, শুটিং লোকেশন, গুরুত্বপূর্ণ ইভেন্ট, একজন তারকার সাক্ষাতকার, জন্মদিনে তারকাদের শুভেচ্ছা, প্রেক্ষাগৃহে চলচ্চিত্রের দর্শক প্রতিক্রিয়া, মিউজিক ভিডিও-সব মিলিয়ে ‘বিনোদন সারাদিন’-এর ১ম পর্ব প্রচার হয়েছিল গত বছরের ৬ মে। প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হয়।