মেয়েকে দেখতে ৩ মিলিয়ন পাউন্ড!

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:১০
হলিউড হার্টথ্রব টম ক্রুজের একমাত্র কন্য সন্তান সুরি। তাকে নিয়েই বিচ্ছেদ ঘটে টম ক্রুজ-কেটি হোমসের দাম্পত্যজীবনের। বহু চেষ্টা করেও টম ক্রুজ মেয়েকে নিজের কাছে রাখতে পারলেন না। আইনানুযায়ী মায়ের কাছেই থাকতে হচ্ছে সুরিকে। আর মেয়ের জন্য সব কিছুই করতে প্রস্তুত টম। আগামী ১৮ এপ্রিল সুরির সপ্তম জন্মদিন। আর এই জন্মদিনটি টম ক্রুজ তার মেয়ের সঙ্গেই কাটাবেন। অন্য কোনো কাজের জন্য সময় নেই তার। শুধুই সুরি। আর তাই সম্প্রতি ৩ মিলিয়ন পাউন্ড খরচ করে একটি প্রাইভেট জেট ভাড়া করেছেন টম তার মেয়ের জন্য। সেদিন সুরি এই জেটে চড়েই আসবেন বাবার কাছে। বাবা-মেয়ে একসঙ্গে সময় কাটাবেন। সুরির কাছে জেটে চড়াটা নতুন কিছু নয় বলেই, টম অত্যন্ত ব্যয়বহুল এই জেট ভাড়া করেছেন।