সুখে থাকলে ভূতে কিলায়

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:১০
একুশে টেলিভিশনে আজ প্রচার হবে ধারাবাহিক নাটক ‘সুখে থাকলে ভূতে কিলায়’। সমাজের এক শ্রেণীর মানুষ আছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। আরেক শ্রেণীর মানুষ আছে যারা একে অপরের মধ্যে দ্বন্দ্ব তৈরি করে আনন্দ পায়। মজা দেখে। কিন্তু প্রকৃতির নিয়তে সেই মজা একটা সময় উল্টো তাদের জীবনে তামাশা হিসেবে বিবেচিত হয়। হেয় প্রতিপন্ন হয় সমাজে। এই সকল মানুষের জীবেনের নানা ঘাত প্রতিঘাত এবং পরিনতি নিয়ে আবর্তিত এই নাটকের গল্প। যা হাস্য রসের মাধ্যমে উপস্থাপন করা হয়েছে। ‘সুখে থাকলে ভুতে কিলায়’ ধারাবাহিক নাটকটি রচনা করেছেন ইসহাক খান এবং পরিচালনা করেছেন শফিকুল ইসলাম রিপন। ধারাবাহিকটিতে অভিনয় করেছেন তুষার খান, চিত্রলেখা গুহ, আবিদ রেহান, রওনক হাসান, ডলি জহুর, রহমত আলী, হুমায়রা হিমু, নিঝুম, বিদ্যা সিনহা মিম, শিরিন বকুল, ইকবাল বাবু, শিউলী শিরা , আখম হাসান, প্রাণ রায় প্রমুখ । ধারাবাহিকটি একুশে টেলিভিশনে প্রতি মঙ্গল এবং বুধবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচার হবে।