জন্মদিন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:১১
জুয়েল আইচ :এ দেশের একজন প্রখ্যাত জাদুশিল্পী। জাদুশিল্পীর পাশাপাশি তিনি একজন বাঁশি বাদক ও চিত্রশিল্পী। দেশের শিশুদের অধিকার প্রতিষ্ঠায় তিনি ইউনিসেফের অ্যাডভোকেট হিসেবে কাজ করছেন। ১৯৭৯ সালে তিনি প্রথম মিডিয়ায় জাদু প্রদর্শন করেন। জাদুশিল্পী হিসেবে তাকে এ দেশের সেরা একজন বলা হয়। সম্মাননা হিসেবে পেয়েছেন দেশের সেরা পুরস্কার একুশে পদকসহ কাজী মাহমুদুল্লাহ স্বর্ণ পদক, বাংলাদেশ টেলিভিশন আওয়ার্ড, সোসাইটি অব আমেরিকান ম্যাজিশিয়ানসহ বেশ কিছু। আজ এই গুণী জাদুশিল্পীর শুভ জন্মদিন। তার জন্মদিন উপলক্ষে বিনোদন প্রতিদিন-এর পক্ষ থেকে শুভেচ্ছা।