পানির নিচেই ‘অ্যাভাটর টু’-এর শুটিং

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২০:১১
বিশ্বখ্যাত হলিউডি পরিচালক জেমস ক্যামেরুন গত প্রায় দুই বছর ধরেই ‘অ্যাভাটর’-এর সিক্যুয়াল ‘অ্যাভাটর টু’-এর নির্মাণের প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন। এবারের সিক্যুয়ালটির প্লট হবে পানির নিচে। আর তাই দীর্ঘতম সমুদ্রের নিচেই স্ক্রিপ্ট লেখার কাজ করছেন তিনি। ডুবোজাহাজে করে ঘুরছেন আর স্ক্রিপ্ট লিখছেন। স্ক্রিপ্টের কাজও প্রায় শেষ করে ফেলেছেন তিনি। পুরো শুটিংটাও তিনি সাগরের গভীরেই করতে চান। এ নিয়ে ব্যাপক এক্সপেরিমেন্ট করছেন তিনি। খুব শীঘ্রই এর শুটিংও শুরু করে দিবেন। আগামী ২০১৫ সালে ‘অ্যাভাটর টু’ মুক্তি দেওয়ার কথাও জানিয়েছেন বিখ্যাত এই পরিচালক। উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তি পায় ‘অ্যাভাটর’ ছবিটি।