জি টিভিতে আজ থেকে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘মায়া’। ধারাবাহিকটি প্রতি সপ্তাহের বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ১০ মিনিটে প্রচার হবে। এতে অভিনয় করেছেন—ওয়াহিদা মল্লিক জলি, রহমত আলী, লুত্ফর রহমান জর্জ, শামীমা নাজনীন, মাহমুদুল ইসলাম মিঠু অলিউল হক রুমী, শামীমা তুষ্টি, তাহমিনা সুলতানা মৌ, সাঈদ বাবু, তিনু করিম, সান্সী ফারুক, নাসরীন মিশু, শিশির আহমেদ, অয়ন চৌধুরী, সিরাজুল ইসলাম, জিনিয়া, সান্তনা প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে—হঠাত্ করেই চেয়ারম্যান আমজাদ সাহেবের শিক্ষক ছেলে রবিউল পাশের গ্রামের মধ্যবিত্ত পরিবারের সুন্দরী মেয়ে মায়াকে কোটি টাকা দেনমোহরে বিয়ে করে ফেলে। যা গ্রামের মানুষ কোনদিন কল্পনাও করেনি সেই ঘটনা ঘটায় আশপাশের দশ গ্রামে বিষয়টা কিছুদিনের জন্যে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিষয়টা নিয়ে বিভিন্ন পর্যায়ে লোকজন নানারকম গ্রাম্য রাজনৈতিক চাল চালতে শুরু করে।
