নাশকতামূলক কাজ করার অভিযোগে রবিবার সাতজনকে ফাঁসি দেয়া হয়েছে ইরাকে। সরকারি সূত্রে এই খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। দেশ জুড়ে আইন করে মৃত্যুদণ্ড বন্ধ করে দেয়ার দাবি উঠলেও এ বছরে এখনও পর্যন্ত ২৯ জনকে ফাঁসি দেয়া হয়েছে। গত বছর বাগদাদে ১২৯ জনের ফাঁসি হয়েছে। বিশ্বের মধ্যে যা একটি সর্বকালীন রেকর্ড। ইরাকের আইনমন্ত্রী হাসান-আল-শাম্মারি জানিয়েছেন, প্রাণদণ্ডের প্রথা চালু রাখার বিষয়ে বাগদাদ বদ্ধপরিকর। ইতোমধ্যেই অবশ্য রাষ্ট্রসংঘ, বিশ্ব মানবাধিকার কমিশন, অ্যামনেষ্টি ইন্টারন্যাশনাল এবং ব্রিটেনের পক্ষ থেকে বাগদাদে বিপুলসংখ্যায় মৃত্যুদণ্ড নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।
