গৌরীপুরে বাকপ্রতিবন্ধী ২৫ দিন নিখোঁজ

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:০২
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাইলাকান্দা ইউনিয়নের লামাপাড়া গ্রামের মো. আব্দুর রহিমের পুত্র বাকপ্রতিবন্ধী মো. মিজানুর রহমান (২৭) ২৫ দিন যাবত্ নিখোঁজ রয়েছেন। তার গায়ের রং শ্যামলা, মুখ মন্ডল লম্বাটে, কপালের বাম পাশে ২টি টিউমার রয়েছে। মুখ দিয়ে সবসময় লালা পড়ে। তার উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি। তার সন্ধান পেলে ০১৯২০৯৯৯৩১৯ নম্বরে জানানোর অনুরোধ জানানো হয়েছে।