কাজের দাবিতে গত সোমবার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ছাপড়হাটী ইউনিয়নের কর্মসৃজন প্রকল্পের শ্রমিকরা কোদাল, মাটির ঝুড়ি মাথায় নিয়ে বিক্ষোভ মিছিল করেছে। সরকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গ্রামাঞ্চলের অতি দরিদ্র মানুষের মাঝে কর্মসৃজন প্রকল্প চালু করে। ১ম কিস্তিতে এ উপজেলায় ১৫টি ইউনিয়নের কাজ শেষ হয়। এরই ধারাবাহিকতায় ছাপড়হাটী ইউনিয়নে লটারীর মাধ্যমে ২৯২ জন শ্রমিক নিয়োগপ্রাপ্ত হন। কিন্তু ছাপরহাটি ইউনিয়নকে বাদ দিয়ে উপজেলার ১৪টি ইউনিয়নে দ্বিতীয় কিস্তির কাজ শুরু হয় গত ৬ এপ্রিল।
