বগুড়ার তালোড়া পৌর নির্বাচন ৮ মে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:০৩
বগুড়ার নবগঠিত তালোড়া পৌরসভার প্রথম নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী ৮ মে ভোট গ্রহণ। আগামী ১১ এপ্রিল মনোনয়নপত্র দাখিলের শেষদিন। মোট ভোটার ১২ হাজার ৯২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ হাজার ৪৬১ জন। এতদিন সীমানা নির্ধারণ নিয়ে জটিলতা থাকায় তালোড়া পৌরসভার নির্বাচন হয়নি।