সিএনজি দুর্ঘটনায় গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী রহিমা আক্তার ঢাকায় মারা গেছে। তার মৃত্যু সংবাদে ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকার মধ্যে শোকের ছায়া নেমে আসে। সোমবার ঢাকা-হোমনা সড়কে তিতাস উপজেলার দড়িকান্দি সেতুর নিকট রহিমাসহ গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়ের ৪ ছাত্রী আহত হয়। রহিমাকে নিজ বাড়ি তিতাস উপজেলার চাননাগেরচর গ্রামে দাফন করা হয়। মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভুঁইয়া এমপি নিহত রহিমা আক্তারের বাড়িতে গিয়ে সমবেদনা প্রকাশ ও আর্থিক সহায়তা করেন।
