ছাতকের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে এক মহিলা নিহত ও অন্তত ১০ ব্যক্তি আহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে পূর্ব শত্রুতার জের ধরে উত্তর খুরমা ইউনিয়নের গদারমহল গ্রামের আপন দু’ভাই আব্দুল গনি ও নুরুল ইসলাম পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ঘটনাস্থলে নিহত হয় নুরুল ইসলামের মেয়ে সাজনা বেগম (২২)। আহত ইকবাল হোসেন (১৮), দেলোয়ার হোসেনকে (২০) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে, নুরুল ইসলাম (৫৫), শামীম আহমদ (২০), সুরুজ আলম (১৮), আব্দুল মুক্তাদির (২৮)সহ আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, সকালে নুরুল ইসলামের পুত্র ইকবাল হোসেন ও আব্দুল গনির পুত্র শামীম আহমদের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
