দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:০৮
প্রায় দেড় বছর আগে ভাগ্যের চাকা ঘোরাতে দুবাই পাড়ি জমান রিপন। কিন্তু সড়ক দুর্ঘটনায় তার সকল স্বপ্ন মিলিয়ে যায়। তার মৃত্যুর খবরে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। সড়ক দুর্ঘটনায় নিহত সাইফুল ইসলাম রিপন (২৫) লাকসাম উপজেলার উত্তরদা ইউনিয়নের রামপুর গ্রামের আবদুল বাতেনের ছেলে। গত ৬ এপ্রিল দুবাইয়ে তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন। পারিবারিক সূত্র জানায়, ২ বছর মেয়াদে গত ১৫/১৬ মাস পূর্বে রিপন পাড়ি জমান দুবাই। কিন্তু সে স্বপ্ন পূরণের আগেই তাকে চলে যেতে হয় না ফেরার দেশে। আজ বুধবার লাশ দেশে আসবে বলে জানিয়েছে তার পরিবার।