কুড়িগ্রামে ৩য় বিভাগ ক্রিকেট

হাসপাতালপাড়া ক্রিকেট ক্লাব এক উইকেটে জয়ী

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২১:৪৩
কুড়িগ্রামে তৃতীয় বিভাগ ক্রিকেট লিগে গতকাল মঙ্গলবারের খেলায় হাসপাতালপাড়া ক্রিকেট ক্লাব এক উইকেটে তরুণ সংঘ ক্রিকেট ক্লাবকে পরাজিত করেছে। বিজয়ী দলের পক্ষে শান্ত ৫২ রান করার পাশাপাশি দুই উইকেট দখল করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে এ লিগ। সংক্ষিপ্ত স্কোর তরুণ সংঘ ক্রিকেট ক্লাব - ৩৪.৪ ওভারে ১৪৮/১০ হাসপাতালপাড়া ক্রিকেট ক্লাব - ৩৮.৪ ওভারে ১৪৯/৯।