সরকারিভাবে বিদেশে কর্মী প্রেরণের প্রতিবাদে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) সকল ধরনের সেবা প্রদান থেকে বিরত থাকার যে সিদ্ধান্ত গ্রহণ করেছে সেই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে রিক্রুটিং এজেন্সিতে কর্মরত কর্মকর্তা, কর্মচারীদের সংগঠন রিক্রুটিং এজেন্সীজ এমপ্লয়ীজ এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রায়াব)। সামগ্রিক পরিস্থিতিতে রায়াবের সভাপতি আক্তার হোসেন ও সাধারণ সম্পাদক কফিল উদ্দিন মজুমদার গভীর উদ্বেগ প্রকাশ করেন। বাংলাদেশের জনশক্তি রপ্তানির প্রক্রিয়াকে আরো গতিশীল করার জন্য এ খাতের ব্যবসায়ীদের সুযোগ দেয়ার জন্য তারা সরকারের প্রতি আহ্বান জানান।—প্রেস বিজ্ঞপ্তি
