৩৪তম বিসিএস পরীক্ষা ২৪ মে

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২২:১৩
৩৪তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে। এ বছর দুই হাজার ৫২টি পদের বিপরীতে দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন এ পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন। গতকাল মঙ্গলবার সরকারি কর্ম কমিশনের (পিএসসি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রিলিমিনারি পরীক্ষা একযোগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, সিলেট, বরিশাল ও রংপুর কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার হল, আসন বণ্টন এবং পরীক্ষা-সংক্রান্ত তথ্য পরবর্তী সময় সংবাদপত্রের মাধ্যমে জানানো হবে। পিএসসি’র পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছার উদ্দিন জানান, ২৪মে শুক্রবার সকাল ১০টায় অনুষ্ঠেয় প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণ করবেন দুই লাখ ২১ হাজার ৫৭৫ জন প্রার্থী। বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) পদ্ধতিতে প্রার্থীদের উত্তর দিতে হবে।