রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট : ০৯ এপ্রিল ২০১৩, ২২:১৪
আহমদ আলী ছাতকে ইসলামপুর ইউনিয়নের লুবিয়া গ্রামে মুক্তিযোদ্ধা আহমদ আলী (৬২) গত সোমবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্র ও ৪ কন্যা রেখে গেছেন। ঐদিন জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়।