১১ এপ্রিল, ২০১৩ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার
আজ ২৮ চৈত্র, ১৪১৯ বঙ্গাব্দ এবং ২৯ জমাদিউল আউয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫.৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬.২১ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-২। আপনার উপর প্রভাবকারী গ্রহ চন্দ্র ও মঙ্গল। আপনার শুভসংখ্যা ২ ও ৯। শুভবার: সোম ও মঙ্গলবার। শুভরত্ন: মুক্তা ও প্রবাল।
প্রকৃতিগতভাবে আপনি: মেধাবী, প্রত্যুত্পন্নমতি, সাহসী ও স্বাধীনচেতা। আপনি উচ্চাভিলাষী। আপনার সাফল্য আসবে বিচিত্র পথে। অপ্রত্যাশিত পন্থায় আপনি অনেকটা মেজাজী। নিজের মতে অটল। কর্তৃত্ব বজায় রাখার জন্য কোন পদক্ষেপেই পিছপা হন না। এ জন্য আপনি অনেক শত্রুতার সম্মুখীন হতে পারেন। আপনি চিন্তায় প্রগতিশীল। সাংগঠনিক ও প্রশাসনিক গুণ আছে আপনার। একটু কৌশলী ও সহনশীল হলে জীবনে লক্ষ্যে পৌঁছাতে কোন বেগ পেতে হবে না।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: পপগায়ক ডেভিড ক্যাসিডি, গণিতজ্ঞ ফার্ডিনান্ড লিন্ডেমান, রাজনীতিক শিরিন আকতার, প্রাণীবিদ রিচার্ড গোল্ড স্মিথ, সৈয়দ আল ফারুক।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল) \ সামগ্রিকভাবে দিনটি শুভ বলা যাবে না। কাজকর্মে সতর্ক থাকার চেষ্টা করুন। আজ আপনার কোনো মূল্যবান জিনিস হারাতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। শিক্ষকদের পেশাগত উন্নতির সম্ভাবনা আছে। আর্থিক দিক ভালো যাবে।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। দাম্পত্য শান্তি বজায় থাকবে বলে আশা করা যায়। অংশীদারী ব্যবসায় সুফল পেতে পারেন। মাদক সেবীদের থেকে দূরে থাকার চেষ্টা করুন। দিনটি ব্যয়বহুল হওয়ার আশংকা আছে। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে ।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ মাতৃস্বাস্থ্য ভালো যাবে। কাজকর্মে উত্সাহ পাবেন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। সেবামূলক কাজে আনন্দ পেতে পারেন। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই) \ দিনটি সামগ্রিকভাবে মিশ্র সম্ভাবনাময়। যানবাহন চলাচলে সাবধানে গাড়ী চালাবেন। উচ্চপদস্থ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। কর্মস্থলে নতুন পদায়ন অথবা শুভ কোনো পরিবর্তন হতে পারে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। কাজকর্মে প্রভাবশালী কারো সহযোগিতা পাবেন।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট) \ আর্থিক ব্যাপারে আজ সচ্ছলতা না থাকার সম্ভাবনাই বেশী। তার জন্য কোনো ধরনের অসুবিধা হবে না বলে আশা করা যায়। আজ কোনো প্রত্যাশা পূর্ণ হতে পারে। মাতৃস্বাস্থ্য ভালো যাবে। বন্ধুদের সহযোগিতা কাজে লাগাতে চেষ্টা করুন। যাত্রা ও যোগাযোগ শুভ।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর) \ নিজের উপর আস্থা রেখে কাজ করলে সাফল্য পাবেন। প্রাপ্ত তথ্য কাজে লাগাতে চেষ্টা করুন। আবেগ ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। সত্ বন্ধুর সান্নিধ্যে উপকৃত হবেন। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। প্রবাসীদের জন্য দিনটি শুভ।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর) \ সম্ভাব্যক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কাজকর্মে অন্যের সহযোগিতা পাওয়া সহজ হবে। প্রয়োজনে অনেকের সহযোগিতা আশা করতে পারেন। প্রাপ্ত তথ্যের উপর নির্ভর করতে পারেন।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর) \ কোনো বিশিষ্ট ব্যক্তির সাথে পরিচয় হতে পারে। পরিচয় কাজে লাগাতে পারলে ভালো করবেন। চাকরিজীবীদের জন্য কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ব্যবসায়ীক কারণে ভ্রমণ হতে পারে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পাওয়া কঠিন হবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর) \ পারিবারিক কোনো সমস্যা দেখা দিতে পারে। আর্থিক দিক ব্যয়বহুল হবে। ফলে মন দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার আশংকা আছে। প্রবাসী আপনজনের কোনো সংবাদ পেতে পারেন। গৃহে অতিথি সমাগম হতে পারে। ব্যয় বৃদ্ধির আশংকা আছে।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি) \ কর্মোন্নতিতে অপরের সহযোগিতা আশা করতে পারেন। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। কাজকর্মে উত্সাহ বৃদ্ধি পাবে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) \ পাওনা টাকা আদায় করা কঠিন হবে। ব্যবসায়ীদের আয়কর ব্যাপারে কোনো সমস্যা দেখা দিতে পারে। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। প্রাপ্ত তথ্য ভালো যাবে। যাচাই করে নিন। নতুন বিনিয়োগে সতর্কতা অবলম্বন করুন।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) \ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিদের কর্মসংস্থান প্রচেষ্টায় সাফল্য আসতে পারে। স্বামী বা স্ত্রীর শরীর অসুস্থ হতে পারে। পরিবারের সদস্যদের জন্য আজ কিছু সময় দিন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন। বিদেশ যাওয়ার প্রচেষ্টা সফল হতে পারে। প্রয়োজনে সীমিত ঝুঁকি নিন।
