বাউল সম্রাট ফকির লালন শাহ স্মরণে সাধুসঙ্গ ও লালন মেলা এবং লালন স্মরণোত্সব গত ৩ ও ৪ এপ্রিল চাটমোহর রেলবাজার লালন চর্চা কেন্দ্র চত্বরে অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালন চর্চা কেন্দ্রের সভাপতি ইশারত আলী ফকির। অনুষ্ঠান উপলক্ষে রেলবাজার লালন চর্চা কেন্দ্রে লালন ভক্ত শিল্পী-সাধকদের ভিড় জমে। লালন স্মরণোত্সব অনুষ্ঠানে লালন সংগীত পরিবেশন করেন, কুষ্টিয়ার লালন শিল্পীর লাই শাহ, আকলিমা খাতুন, দিপু বাউল, ইতি খাতুন, নওগাঁর লালন শিল্পী আতাহার আলী বাউল, চাটমোহরের আকাশ আলী বাউলসহ লালন মেলা ও লালনের স্মৃতি চারণ করে বিভিন্ন জেলা হতে আগত ও স্থানীয় শিল্পীবৃন্দ। দুই দিনব্যাপী লালন স্মরণ উত্সবে এলাকার রাজনৈতিক ব্যক্তিবর্গসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
