বোধন থিয়েটারের আয়োজনে গত ৫ এপ্রিল হতে দুই দিনব্যাপি কুষ্টিয়ায় মঞ্চস্থ হলো নাটক ‘বকফুল কণ্যা’ ও ‘অসমাপ্ত’। ঐতিহ্যবাহী জেলা শিল্পকলা একাডেমি মঞ্চে বেশ কিছুদিন পর নাটক মঞ্চস্থ হওয়ায় স্থানীয় সর্বস্তরের মানুষের সমাগম ঘটে। দুটি নাটকে অন্যান্যের মধ্যে অভিনয় করেন লাক্স সুন্দরী আলভী, নাট্যশিল্পী আমীর হাসান, শাহীন সরকার, আমিরুল ইসলাম, হোসনেয়ারা আফরোজ, মিতালী বিশ্বাস, সুমাইয়া খানম ইভা প্রমুখ।
