ফকির লালন সাঁইয়ের ১২৩তম আর্বিভাব উপলক্ষে লালন স্মরণোত্সব গত ৪ এপ্রিল বর্ণমালা আদর্শ স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গণে লালন পড়শী সংঘের আয়োজনে এক সংগীত মেলা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ৫ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান মোল্লা এমপি। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান অধ্যক্ষ সেলিম ভূইয়া ও বর্ণমালা আদর্শ স্কুল ও কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান আ. সালাম বাবু। লালন পড়শী সংঘের প্রতিষ্ঠাতা পরিচালক হাজী এমএ রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস অ্যাড. মাহবুবুর রহমান, অ্যাড. আ. ওয়াদুদ বাচ্চু, ওয়ার্ড মেম্বার হাসান মো. জাহাঙ্গীর, এনামুল কবির সরদার, মাসুদ হাসান লিটন, সোহরাব মেম্বার, আ. হান্নান, ওবায়দুর রহমান মিলন প্রমুখ।
সংগীত পরিবেশন করেন লালন গবেষক ও লালন বিশ্ব সংঘের সম্মানীত সদস্য পাগল এনাম সাই, রুনু আক্তার, ইমু, মেহেরুন, পান্না, মুক্তা, আন্না, রাসেল, মো. ফারজানা, মলি, প্রিনন, ইমন, মোসলেম উদ্দিন স্যার, নোমান, রাজু, আমিনুল ইসলাম, শিপন, আই,এইচ,হূদয়, বাহার, রাসেল, চঞ্চল, শাহাদাত্, সুখি, এম. মাহমুদ, মো. বাহ উদ্দিন, আয়নাল হক বাউল, যন্ত্রশিল্পীর দায়িত্বে ছিলেন হারমোনিয়ামে আয়নাল হক বাউল ও এম. মাহমুদ, দোতারায় মফিজুর রহমান বিরহী, তবলায় অশিত চক্রবর্তী, নালে ইমন, মন্দিরায় শিপন, বাঁশিতে জালাল।
