গোয়ালন্দে লালন স্মরণোত্সব

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ১৯:৫৪
রাজবাড়ীর গোয়ালন্দে ৪ এপ্রিল রাতে লালন স্মরণ উত্সব-২০১৩ অনুষ্ঠিত হয়। উপজেলার লালন ভক্তবৃন্দের আয়োজনে গোয়ালন্দ বাজার ভূমি অফিস চত্বরের বটতলায় এ উত্সবের আয়োজন করা হয়। রাত নয়টা থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত এক নাগারে চলে লালন উত্সব।