সত্যেন সেনের জন্মদিনে উদীচীর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ১৯:৫৬
বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা শিল্পী-সংগ্রামী সত্যেন সেনের ১০৬তম জন্মদিন উপলক্ষে ও উদীচী শিল্পীগোষ্ঠী ২০১৩ সালের একুশে পদক পাওয়ায় উদীচী শৈলকুপা শাখা গত ২৮ মার্চ উপজেলা শিল্পকলা একাডেমী মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। উদীচী শৈলকুপা শাখার সভাপতি শের আলী মন্টুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পাবলিক সার্ভিস কমিশনের সাবেক সদস্য অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কাজী নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার রহমত আলী মন্টু, শৈলকুপা পাবলিক হল ও লাইব্রেরির সাধারণ সম্পাদক স্বপন বাগচী। প্রধান আলোচক ছিলেন উদীচী ঝিনাইদহ জেলা সংসদের সভাপতি তোফাজ্জেল হোসেন লস্কর। বক্তব্য রাখেন বাবুল বিশ্বাস মশিউজ্জামান ফিরোজ, রঞ্জন অধিকারী প্রমুখ। সাংস্কৃতিক অনুষ্ঠানে বাবুল বিশ্বাসের সংগীত পরিচালনায় সংগীতে অংশগ্রহণ করেন সুস্মিতা, দোলা মল্লিক, স্বর্ণা, ইপ্তি, ঋতু, সোহেল, সাথী, পলিন বিন্তে জামান, আমিরুল ইসলাম, কামরান সিদ্দিকী, রমেশ সরকার, চন্দন বিশ্বাস, মিলন ও মানিক জোয়ার্দ্দার। নয়ন মিত্রের নৃত্য পরিচালনায় নৃত্যে অংশে গ্রহণ করেন পুজা মল্লিক, ঝিলিক রায়, অন্তর, প্রিয়া, জুলি ও পলিন বিন্তে জামান। আবৃত্তি করেন আলমগীর অরণ্য, উপায়ন আনাম ও তালহা জোবায়ের। যন্ত্র সংগীতে ছিলেন উত্তম বিশ্বাস, আবুবকর বিশ্বাস, মনির মাহমুদ ও প্রদীপ দাস।