ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নে যমুনা নদীর তীরবর্তী স্থানে গড়ে উঠেছে ডেবরাইপেচ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজটি। ৪ এপ্রিল ডেবরাইপেচ টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের ৯ম শ্রেণীদের নবীনবরণ অনুষ্ঠান উপলক্ষে এক আলোচনা সভায় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি অধ্যক্ষ মো. আনোয়ার কবির নবীন ছাত্র-ছাত্রীদের পুষ্পমাল্য দ্বারা জাঁকজমক পরিবশে বরণ করে নেন। অন্যান্যের মধ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন বিশেষ অতিথি বলিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক, ছাত্র আছিবুল ইসলাম, প্রভাষক শহীদুল্লাহ্ প্রমুখ। নবীনবরণ অনুষ্ঠান শেষে আর্কষণীয় মঞ্চে প্রভাষক রইচ উদ্দিনের স্ব-রচিত কবিতা আবৃত্তি’র মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্ব। সংগীত পরিবেশন করেন স্বাধীন, রহিমা জান্নাত, বাউল আরিফ, আশা , জাহাঙ্গীর মেম্বার, নৃত্যে মামুন। অনুষ্ঠানটি দর্শকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বেশ জমে উঠে।
