সম্মানিত প্রতিনিধিদের উদ্দেশ্যে...

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ১৯:৫৬
সারাদেশ ফোরাম মূলত দেশের মফস্বল এলাকায় অনুষ্ঠিত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে ‘ইত্তেফাক’-কে সংশ্লিষ্ট রাখার উদ্দেশ্যেই গড়া। এখানে প্রতিনিধিগণ নিজ নিজ এলাকায় উপদেষ্টা হিসেবে থেকে একটি আহ্বায়ক কমিটি গড়ে তুলবেন, যার সদস্য হবেন ওই এলাকার সংস্কৃতিকর্মী ও ‘ইত্তেফাক’ পাঠক। সারা বছরব্যাপী একাধিক স্মরণীয় দিবস ও উপলক্ষকে কেন্দ্র করে সারাদেশ ফোরাম কমিটি বিভিন্ন উদ্যোগ নেবে, যার সহযোগিতায় থাকবে ‘ইত্তেফাক সারাদেশ বিনোদন’। আমরা এরইমধ্যে ব্যাপক সাড়া পেয়েছি। আশা করছি, প্রতিনিধিগণ নিজ উদ্যোগে নিজস্ব এলাকার কমিটি তৈরি করে আমাদের কাছে পাঠাবেন। বিভাগীয় সম্পাদক