মন্তব্য

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:০৪
++ ‘দুই সপ্তাহ কোনো বিষয় না। ‘মাটির পিঞ্জিরা’ আমার প্রথম ছবি, আমার প্রথম স্বপ্ন। সেই স্বপ্ন পূরণ হচ্ছে। আমি এ মাসেই দর্শকদের সামনে আসব—এটাই এখন বড় কথা।’ চলচ্চিত্র অভিনেত্রী শম্পা অভিনীত চলচ্চিত্র ‘মাটির পিঞ্জিরা’ মুক্তির তারিখ পিছিয়ে পরা প্রসঙ্গে বলেন। ++ ‘ভালো গল্পের ছবি এটি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিজের চরিত্র ফুটিয়ে তুলতে। বাকিটুকু দর্শক বলবেন।’ চলচ্চিত্র অভিনেত্রী শিমলা আগামী ১৭ মে মোট ৬২টি প্রেক্ষাগৃহে ‘রূপগাওয়াল’ ছবিটি মুক্তি পাওয়া প্রসঙ্গে বলেন। ++ ‘নাটকটির গল্প খুব চমত্কার। আমি এবং মাহফুজ ভাই অনেক প্রাণবন্ত অভিনয় করেছি। আশা করি ভিন্ন লোকেশনে নির্মিত এ নাটকটি দর্শকের ভালো লাগবে। একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারের লক্ষ্যে নাটকটি নির্মাণ হয়েছে।’ অভিনেত্রী ফারাহ রুমা নেপালে শুটিং করা ‘সে এসেছিল একদিন’ নাটকে মাহফুজ আহমেদের সাথে জুটি হয়ে অভিনয় করা প্রসঙ্গে বলেন।