টপচার্ট

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:০৫
সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন জি.আই.জো রিটেলিয়েশন হলিউড পরিচালক জন এম চু-এর বহুল প্রতীক্ষিত ছবি ‘জি.আই.জো রিটেলিয়েশন’ আন্তর্জাতিকভাবে মুক্তি পেয়েছে। এটি ‘জি.আই.জো : রাইজ অব দ্য কোবরা’র পরবর্তী পর্ব, যা এরই মাঝে বিশ্বব্যাপী ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে। এই সিক্যুয়েলের তারকাগণ হলেন ব্রুস উইলিস, চ্যানিং ট্যাটাম এবং ডোয়াইন জনসন, দ্য রক নামে যিনি সমধিক পরিচিত। এ ছাড়াও রয়েছেন ডিজে কট্রোনা, বাং-হান লী, অ্যাড্রিয়ান প্যালিকি, রে পার্ক, জোনাথন প্রাইস এবং রে স্টিভেনসনের মতো তারকা শিল্পীগণ। হিম্মতওয়ালা মুক্তির প্রথম দিন থেকেই বক্স অফিসে রাজত্ব করছে হিম্মতওয়ালা, তবে মার্চের ৩০ এবং ৩১ তারিখ আয়ের পরিমাণ খানিকটা কমে এলেও এখন পর্যন্ত সিনেমাটি আয় করেছে ৩১ কোটি ১ লাখ রুপি। এর মধ্যে শুধুমাত্র প্রথম দিনেই ‘হিম্মতওয়ালা’র আয় ছিল ১২ কোটি রুপি। আশির দশকের ‘হিম্মতওয়ালা’র রিমেক এই সিনেমায় অভিনয় করেছেন অজয় দেবগন এবং দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। বলিউড টপচার্ট ++ হিম্মতওয়ালা অজয় দেবগন, তামান্না ভাটিয়া ++ জলি এলএলবি বোমান ইরানি, আরশাদ ওয়ার্সি ++ মেরে ড্যাড কি মারুতি রাম কাপুর, রিয়া চক্রবর্তী ++ রাংরেজ জ্যাকি ভাগনানী, প্রিয়া আনন্দ ++ আত্মা বিপাশা বসু, নওয়াজউদ্দিন সিদ্দিকী হলিউড টপচার্ট ++ জি.আই.জো রিটেলিয়েশন ডোয়াইন জনসন, ব্রুস উইলিস ++ দি ক্রুডস এমা স্টোন, নিকোলাস কেইজ ++ টেইলর প্যারিস টেম্পটেশন জার্নি স্মলেট বেল ++ অলিম্পাস হ্যাজ ফলেন জেরার্ড বাটলার, মরগ্যান ফ্রিম্যান ++ ওজ দ্য গ্রেট অ্যান্ড পাওয়ারফুল মিলা কুনিস, জেমস ফ্র্যাঙ্কো