খোঁজখবর

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:০৬
উপস্থাপক তারিন তারিন একাধারে মডেল, অভিনেত্রী ও কণ্ঠশিল্পী। পাশাপাশি উপস্থাপিকা হিসেবেও বেশ প্রশংসা কুড়িয়েছেন। গত বছরের পহেলা বৈশাখ ও চলতি বছরের বিশ্ব ভালোবাসা দিবসের দুটি বিশেষ অনুষ্ঠান উপস্থাপনা করেছেন। অনুষ্ঠান দুটির নাম ছিল যথাক্রমে ‘সুরের আনন্দ’ (চ্যানেল নাইন) ও ‘গানে আলাপনে’ (এনটিভি)। তারিন এবার তৃতীয়বারের মতো উপস্থাপনা করেছেন। পহেল বৈশাখ উপলক্ষে ১৩ এপ্রিল রাত ১১টায় এটিএন বাংলায় ‘উত্সব’ শিরোনামের এ অনুষ্ঠানটি প্রচার হবে। আবারও উপস্থাপনা প্রসঙ্গে তারিন বলেন, ‘আমি উপস্থাপনা করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। তবে স্ক্রিপ্ট মানসম্মত হতে হবে। ‘উত্সব’ অনুষ্ঠানটি একেবারেই ভিন্নরকম। আমি মনে করি, এবারও আমার উপস্থাপনা দর্শকের ভালো লাগবে।’ মাহফুজ রিজভীর পরিকল্পনা ও গ্রন্থনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন কুইন রহমান। এ অনুষ্ঠানে ছয় ঋতুর রং, আমেজ ও আবহকে ঘিরে দেশ সেরা ৬ জন ডিজাইনার তাদের তৈরি করা পোশাক উপস্থাপন করা হবে। ডিজাইনাররা হলেন বিপুল হোসেন, গৌতম সাহা, রেজওয়ান ইসলাম, ওয়ারেজ আব্দুল, মো. রকিব ও শাহানা জেফরিন। ভিন্ন চরিত্রে ছোটপর্দার ব্যস্ততম অভিনেত্রী ফারাহ রুমা এবার ভিন্ন একটি চরিত্রে অভিনয় করেছেন। ‘নিভৃতে যে জন’ নামের নাটকে দর্শকরা তাকে এ রকম একটি চরিত্রে দেখতে পাবেন। নাটকটি রচনা করেছেন শামসুল বারী উত্পল। এর নাট্যরূপ ও পরিচালনা করেছেন সুজন বড়ুয়া। এতে আরও অভিনয় করেছেন শোয়েব চৌধুরী, রাহা, এসআর কল্লোল, ইমরান প্রমুখ। নাটকের গল্পে দেখা যাবে, রাইয়ান দেশপ্রেমিক প্রাণবন্ত যুবক, বাবা-মা বিদেশে থাকলেও সে দেশে থেকেই দেশের উন্নয়নে কাজ করতে আগ্রহী। ফেসবুকের মাধ্যমে পরিচয় অতিস্মার্ট সানিয়ার সাথে, যে বিদেশে গিয়ে জীবন গড়তে চায়, প্রায়ই ঝগড়া হয় দুই মেরুর এই দুইজনের। এরপর ঘটে নানা ঘটনা। নাটকটি আজ রাত আটটায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে। সিমলার রূপগাওয়াল প্রায় কোটি টাকায় নির্মিত ‘রূপগাওয়াল’ ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা সিমলা। হাবিবুর রহমান হাবিবের পরিচালনায় ছবিটি সেন্সর ছাড়পত্র লাভ করে গত ২৮ মার্চ। আর এরপর থেকেই ছবির ছবিটি মুক্তির জন্য প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। আগামী ১৭ মে মোট ৬২টি হলে ‘রূপগাওয়াল’ ছবিটি মুক্তি পাবে। পরিচালক মূলত মানুষের মানসিক সম্পর্কের উপরই আবর্ত করে ছবির গল্প এগিয়ে নিয়ে গেছেন। ছবিটিতে এক এতিম ছেলের চরিত্রে অভিনয় করেছেন সুপার হিরো নিলয়, যে কিনা পেশায় একজন ফেরিওয়ালা। ছবিটি প্রসঙ্গে সিমলা বলেন, ‘ভালো গল্পের ছবি এটি। আমি যথাসাধ্য চেষ্টা করেছি নিজের চরিত্র ফুটিয়ে তুলতে। বাকিটুকু দর্শক বলবেন’। ছবিটিতে আরও অভিনয় করেছেন চম্পা, মাসুম আজিজ, দেবাশীষ রায়, আনোয়ার শাহী প্রমুখ। এদিকে সিমলা এরইমধ্যে শেষ করেছেন মাসুদ পথিক পরিচালিত ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটির কাজ। দেশের গান নিয়ে পুতুলের আগের তিনটি অ্যালবামই ছিল আধুনিক গানের। এবার তিনি দেশাত্মবোধক গানের অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছেন। অ্যালবামের প্রতিটি গানেই দেশের প্রতি তার গভীর মমত্ববোধের কথা উঠে আসবে। গানগুলো তিনিই লিখছেন। সুর-সংগীতও নিজেই করছেন বলে জানিয়েছেন। এ প্রসঙ্গে পুতুল বলেন, ‘দেশের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্যই অ্যালবামটি প্রকাশ করতে যাচ্ছি। দেশাত্মবোধকের পাশাপাশি এতে দু-তিনটি ফোক ঘরানার গানও রাখা হবে। এসব গানেও মাটি-মানুষের কথা উঠে আসবে। অ্যালবামটি এ বছরই প্রকাশ করতে চেয়েছিলাম। তবে কাজের ব্যস্ততার কারণে সম্ভবত পেরে উঠব না। চলতি বছর ব্যর্থ হলে আগামী বছর অবশ্যই প্রকাশ করব।’ এদিকে, পহেলা বৈশাখে তানভীর আলম সজীব, মুন ও পুতুলের অংশগ্রহণে প্রকাশ হতে যাচ্ছে মিশ্র অ্যালবাম ‘ক্যাকটাস’। চার ছবিতে নতুন চারটি ছবিতে ফেরদৌস এই মুহূর্তে কাজ করছেন। একেবারেই নতুন ছবিটির নাম শাহনেওয়াজ কাকলীর ‘কাঁটাতার’। এই ছবিতে প্রথমবারের মতো জুটি হিসেবে দেখা যাবে ফেরদৌস-রিচিকে। ‘কাঁটাতার’-এর শুটিং শুরু হবে মে মাসে। অন্যদিকে গত সপ্তাহে নতুন আরেকটি ছবির কাজ শুরু করেছেন তিনি। ছবিটির নাম ‘চার অক্ষরের ভালোবাসা’। ছবিটি পরিচালনা করছেন জাকির খান। এই ছবিতে ফেরদৌসের বিপরীতে আছেন চিত্রনায়িকা পপি। আবার তারও আগে শুরু হওয়া নতুন অন্য দুটি ছবি হচ্ছে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ও বিপ্লব হায়দারের ‘ফিল মাই লাভ’। ‘কিছু আশা কিছু ভালোবাসা’ ছবিতে ফেরদৌসের বিপরীতে আছেন মৌসুমী ও শাবনূর। ‘ফিল মাই লাভ’ ছবিতে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী নাগ। নতুন চারটি ছবিতে কাজ করা প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘মাঝে একটি নৃত্য বিষয়ক রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে কাজ করায় বেশ কয়েকটি ছবির কাজ হাত ছাড়া হয়ে যায়। এখন টানা চারটি ছবির কাজ করছি।