মিরপুর ইনডোর স্টেডিয়ামে গতকাল গ্রামীণফোনের ১৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণফোন বোর্ডের চেয়ারম্যান সিগভে ব্রেক্কে এবং সিইও বিবেক সুদ, অন্যান্য বোর্ড সদস্য এবং কোম্পানির উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রামীণফোন ২০১২ সালে ৯০ শতাংশ নগদ অন্তবর্তী লভ্যাংশ প্রদান করে। গ্রামীণফোনের বোর্ড আরো ৫০ শতাংশ নগদ চূড়ান্ত লভ্যাংশ সুপারিশ করেন ফলে মোট লভ্যাংশের পরিমান দাঁড়ায় ১৪০ শতাংশ (শেয়ার প্রতি ১৪ টাকা)। এজিএম পরিচালনা করেন কোম্পানি সেক্রেটারি হোসেন সাদাত।
- প্রেস বিজ্ঞপ্তি
