কলকাতা কনসার্ট শেষে ফিরলেন আইয়ুব বাচ্চু

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:৩৪
আবারও সেই একই উন্মাদনায় কলকাতায় শো শেষে ফিললেন রক লিজেন্ড আইয়ুব বাচ্চু। কলকাতার নজরুল মঞ্চে বিআইটি কলেজ ফেস্টে প্রায় কয়েক হাজার দর্শকদের নিয়ে কয়েক ঘণ্টা পারফর্ম করলেন তিনি। নিজের দীর্ঘ বিরতির পর আবারও গিটার হাতে মাঠে পারফর্ম করার অভিজ্ঞতা জানাতে গিয়ে আইয়ুব বাচ্চু বলেন, ‘মনে হলো অনেকদিন পর প্রাণের নিঃশ্বাস নিলাম। আসলে সামনে হাজার শ্রোতাদের নিয়েই তো জীবনটা কাটিয়ে দিলাম। তাই এই অভ্যস্ততা অন্য এক নেশার মতো। বরাবরই ভালো লাগে কলকাতায় পারফর্ম করতে। এবারও ভীষণ এনজয় করলাম। খুবই ভালো অডিওয়েন্স।’ গত ১০ এপ্রিল শো শেষ করে ঢাকায় ফেরেন তিনি। দেশে বড় কোনো কনসার্টে কবে পারফর্ম করবেন জানতে চাইলে তিনি বলেন, ‘এটা সময়ই বলে দেবে। প্রতিদিনই নিয়ম মেনে কাজ করছি। আমি আর আমার গিটার সমান তালেই ব্যস্ত রয়েছে।’ নতুন কোনো অ্যালবামের কাজ করছেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘নিয়মিত জিঙ্গেল ও বিভিন্ন ফিল্ম ও ড্রামার কাজ করছি। এরই ফাঁকে নিয়মিত এলআরবির প্র্যাকটিস। অ্যালবামের কথা আপাতত ভাবছি না। তবে খুব শিগগিরই নতুন কোনো খবর নিয়ে আসব আমি শ্রোতাদের কাছে।’