ইন্দো-কানাডিয়ান পর্নস্টার সানি লিওনির প্রথম আইটেম সং ‘লায়লা তেরি লে লেগি’ ইন্টারনেটে আপলোডের পর থেকে অসংখ্য দর্শকের ভিড় জমেছে। নিয়মিতই দর্শকদের প্রশংসা কুড়াচ্ছে। অতি অল্প সময়েই একই ছবিতে করা প্রিয়াঙ্কার গানটিকে পেছনে ফেলেছে এটি। কিন্তু অবশেষে এসে সেন্সর বোর্ডের কাঁচির কবলে পড়ল গানটি। তবে সানি লিওনির কোনো পারফর্মেন্স কিংবা ভিডিও নির্মাণের কোনো গালিফতির কারণে নয়। গানের কথার কারণেই আটকে দিয়েছে সেন্সর। ‘লায়লা তেরি লে লাগি’-এর বদলে ‘লায়লা তেরি লুট লাগি’ হলে সেন্সরের কোনো আপত্তি নেই। তবে এই অবস্থায় সেন্সরবোর্ড কোনো মতেই গানটিকে অনুমোদন দিবে না। পরিচালককে পুনরায় গানের কথায় পরিবর্তন আনতে হচ্ছে।
