চৈত্র সংক্রান্তি উপলক্ষে বৈশাখী টেলিভিশন আয়োজন করেছে এক মহা উত্সবের। আগামী ১৩ এপ্রিল বিকেল ৩টা থেকে রাত ১টা পর্যন্ত সরাসরি সম্প্রচার হবে এই আয়োজন। দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে চলবে এই অনুষ্ঠান। এতে গাইবেন— মাকসুদ ও ঢাকা, নেমেসিস, পার্থিব, চিত্কার, নাগরিক, লীলা, মেঘদল, সমগীত, সায়ান, শুভতা, কফিল আহমেদ। বাউল শিল্পীদের মধ্যে রয়েছেন—ফকির আব্দুল হোসেন শাহ, শাহজাহান মুন্সী, জহুরা বেগম ও আঁখি।
