রানিনগরে নতুন তরমুজ ওঠেছে দাম নাগালের বাইরে

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:৫৬
নওগাঁর রানিনগরের হাট-বাজারগুলোতে তরমুজ উঠতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে রানিনগর সদর বাজার, ফলের দোকানগুলোতে ও বিভিন্ন হাট-বাজারে তরমুজের দেখা মিলছে। রানিনগরের হাট-বাজারের তরমুজগুলো আনা হয়েছে বরিশাল থেকে। রানিনগর থেকে অনেক দূর হওয়ায় পরিবহন খরচ বেশি পড়ার কারণে তরমুজের মূল্য অনেক চড়া বলে জানালেন ব্যবসায়ীরা। এখানে একটি ছোট তরমুজ ১০০টাকা ও বড় তরমুজ ২০০টাকা করে বিক্রি হচ্ছে। তাছাড়া আগাম তরমুজ বাজারে পাওয়া গেলেও এর মিষ্টি ও স্বাদ অনেকাংশে কম বলে জানা গেছে।