চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুর গ্রামে চাচাত ভাইয়ের হাতে খুন হয়েছে গ্রামের সাদল আলির পুত্র বিল্লাল (৩২)। মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার সন্ধ্যায় গ্রামের মাঠে বোরো ধানের জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ করে। জানা যায়, ঘটনার সময় গ্রামের একই মাঠে পাশাপাশি নিজ নিজ বোরো ধানের জমিতে সেচের পানি দেয়াকে কেন্দ করে চাচাত দু’ ভাই বিল্লাল ও হিল্লালের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে হিল্লালের কোদালের আঘাতে বিল্লাল মাটিতে লুটিয়ে পড়ে। গতকাল বুধবার নিহতের লাশের ময়না তদন্ত হয়।
