ছাতকে মাঠ রক্ষার দাবিতে বিক্ষোভ মিছিল

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২০:৫৭
ছাতকে খেলার মাঠ ও চন্দ নাথ বালিকা বিদ্যালয়ের ভূমি দখলদার হাজী নিজামউদ্দিনের কাছ থেকে উদ্ধার, মাঠ রক্ষা কমিটির নেতা, ফুটবলার লাল মিয়ার উপর হামলার প্রতিবাদ এবং লাল মিয়াসহ ১৭জনের বিরুদ্ধে আব্দুল জলিলের দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে পাবলিক খেলার মাঠ থেকে হাজার-হাজার ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে সমাবেশ করেছে। মাঠ রক্ষা কমিটির আহবায়ক, সাবেক ফুটবলার সুনু মিয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনুর আক্তার পান্না, ডাঃ আফসার উদ্দিন, মুক্তিযোদ্ধা অজয় ঘোষ, আব্দুল কাবির, আব্দুল আউয়াল, পৌর কাউন্সিলর তাপস চৌধুরী, ফুটবলার জোয়াহির মিয়া, বিপ্লব পাল প্রমুখ। বক্তারা ৩দিনের মধ্যে লাল মিয়াসহ ১৭জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার প্রত্যাহার করা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঠের ভূমি উদ্ধার, দ্রুত বিচার আইনে দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতার ও মিথ্যা মামলা প্রত্যাহারের আশ্বাস প্রদান করেন।