নবীগঞ্জ উপজেলার গালিমপুর গ্রামে ফুটবল খেলাকে কেন্দ করে পাঁচ গ্রামবাসীর মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষে ৪০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ৯ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা যায়, ফুটবল খেলায় হাতাহাতির জের ধরে বুধবার সকালে উপজেলার মাধবপুর গ্রামের নিখিল বিশ্বাস শেরপুর থেকে বাড়ি ফেরার পথে সরিকোনা গ্রামের গেদা মিয়া গংরা পথরোধ করে মারপিট করে। মাধবপুর গ্রামের লোকজন প্রতিবাদ করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ওসমানী নগরের সাদিপুর ইউনিয়নের সরিকোনার সাথে ইসলামপুর দক্ষিণ কালনীচর যোগ দিয়ে মাধবপুর গালিমপুর গ্রামের লোকজনের উপর চড়াও হলে সংঘর্ষ বাধে। ২ ঘণ্টাব্যাপী সংঘর্ষে ৪০ ব্যক্তি আহত হয়।
