ভালুকায় শিশু চুরি

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২১:০১
ভালুকা সংবাদদাতা ভালুকা উপজেলার জামিরদিয়া কুমার পাড়া এলাকা থেকে মঙ্গলবার ৪ মাস বয়সী সামিয়া আক্তার সোহানা নামের এক কন্যা শিশু চুরি হয়েছে । জানা যায়, ঘটনার সময় ওই গ্রামের আজিজুল হক ও তার স্ত্রী পাশের বাড়ি থেকে খাবার পানি আনতে গেলে বাসার ভাড়াটিয়া মর্জিনা ওই শিশুটিকে চুরি করে পালিয়ে যায় । সুনামগঞ্জ জেলার মর্জিনা ওই বাসায় ভাড়া থেকে ঝি এর কাজ করতো।