উজিরপুর উপজেলার কচুয়া গ্রামের ৯ বছরের মাদ্রাসার ছাত্রীকে ধর্ষণ করেছে একই গ্রামের দোকানদার আবুল বালী নামে ৬০ বছরের এক বৃদ্ধ। জানা গেছে, মঙ্গলবার সকালে স্যানেরহাট নূরানী মাদ্রাসায় ক্লাস করতে আসে। শিক্ষকরা আসার আগে দোকানদার আবুল বালী ছাত্রীকে ডেকে নিয়ে দোকানের পিছনে ধর্ষণ করে।
এ সময় দ্বিতীয় শ্রেণির ওই ছাত্রীর ডাক-চিত্কারে এলাকাবাসী ছুটে এসে তাকে উদ্ধার করে ও আবুল বালীকে গণধোলাই দেয়। উজিরপুর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি একটি মহল ধামাচাপা দেয়ার জন্য ছাত্রী ও তার পরিবারকে অন্যত্র সরিয়ে রেখেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে থানার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সত্যতা স্বীকার করেন এবং ভিকটিমের পরিবারকে খুঁজে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
