হাটহাজারী পার্বতী হাই স্কুলের শতবর্ষ উত্সবের শুরু আজ

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২১:০৪
আজ বৃহস্পতিবার থেকে হাটহাজারী পার্বতী উচ্চ বিদ্যালয়ের চারদিনব্যাপী শতবর্ষ উদযাপন অনুষ্ঠান শুরু । আজ প্রথমদিবসে সকাল ১০টায় বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করবেন উপজেলা পরিষদের চেয়াম্যান অধ্যক্ষ মোঃ ইসমাইল। মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, প্রধান অতিথি থাকবেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফসারুল আমিন এমপি। এ দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এম এ সালাম। ১২ এপ্রিল আলোচনা সভা ও শিশু সমাবেশে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি সাবেক মূখ্যসচিব আবদুল করিম, সন্ধ্যায় স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সাবেক প্রতিমন্ত্রী, মেয়র ও রাষ্ট্রদূত মীর মোহাম্মদ নাসির উদ্দীন। ১৩ এপ্রিল সকালে ছাত্র শিক্ষক ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথি থাকবেন সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুর আলম, বিকালে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিজিএমইএ-এর সাবেক সভাপতি এস এম ফজলুল হক। ১৪ এপ্রিল সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক। সকল পর্বে সভাপতিত্ব করবেন হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ইসরাত জাহান পান্না।