চিকিত্সার্থ সাহায্যের আবেদন

আপডেট : ১০ এপ্রিল ২০১৩, ২১:৫৮
বরগুনা জেলার পাথরঘাটার মত্স্য শ্রমিক মো. হাসান কিডনি রোগে আক্রান্ত। তার একটি কিডনি অপারেশন করে বাদ দেয়া হয়েছে আর অপরটিও নষ্ট হওয়ার পথে। চিকিত্সকরা বলেছেন, ওই কিডনিটি অপারেশন করলে ভালো হতে পারে। এ জন্য ৪ লাখ টাকা প্রয়োজন। হাসানের চিকিত্সার্থে সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছে তার পরিবার। সাহায্য পাঠানোর ঠিকানাঃ মো. মিন্টু খান, সঞ্চয়ী হিসাব নম্বর ৪০৬৪, বাংলাদেশ কৃষি ব্যাংক, পাথরঘাটা শাখায়। ফোন: ০১৭১০২৩৮২৮৬, ০১৭১৯৪১০৬২৫।